প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সবসময় নিজের মতো করে জীবনযাপন করতে ভালোবাসেন। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তার চারপাশে আলোচনা চলতেই থাকে। ৬০ বছর বয়স পার করার পর গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুনভাবে জীবন শুরু করার পর, এবার তিনি নিজের নতুন লুক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি পাকা চুল নিয়েই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিনি। কেন তিনি আর চুলে কলপ দিচ্ছেন না, সেই বিষয়টি নিজেই জানিয়েছেন।
৬১ বছর বয়সী আমিরের চুলে রুপালি আভা দেখে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই অবাক হয়েছেন। তবে এই পরিবর্তন নিয়ে অভিনেতা একেবারেই বিচলিত নন। বরং তিনি স্বাভাবিকভাবে বয়সের ছাপকে গ্রহণ করে ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকেই স্বচ্ছন্দ বোধ করছেন।
সম্প্রতি পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন আমির। সেখানে তার নতুন চেহারা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। অনেকের প্রশ্ন ছিল, এটি কি আসন্ন কোনো সিনেমার চরিত্রের জন্য প্রস্তুতি, নাকি অন্য কোনো কারণে তিনি চুলে রং করা বন্ধ করেছেন?
এমন জল্পনার অবসান ঘটিয়ে আমির বলেন, ‘এই লুকের বিশেষ কোনো কারণ নেই। আমি শুধু চুলে কলপ দেওয়া বন্ধ করে দিয়েছি। খুব একঘেয়ে লাগছিল।’
অর্থাৎ নতুন কোনো চরিত্রের প্রয়োজনের জন্য নয়, বরং একঘেয়েমি কাটাতে চুলে রং করা বন্ধ করেছেন তিনি। নিজের স্বাভাবিক চেহারায় থাকতে চান তিনি।
আমিরের নতুন লুক নিয়ে মজাও করেছেন পরিচালক সুভাষ ঘাই। তার ধারণা, অভিনেতার এই পরিবর্তনের পেছনে হয়তো আসন্ন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতি রয়েছে। রসিকতা করে তিনি বলেন, ‘যখনই ওকে অন্যরকম সাজে দেখবে, বুঝে নিতে হবে যে ও কোনও চরিত্র নিয়ে পড়াশোনা করছে।’
তবে আমিরের বক্তব্যে পরিষ্কার, এবার কোনো চরিত্রের জন্য নয়, নিজের পছন্দেই এই পরিবর্তন এনেছেন তিনি। আর চুলে কলপ না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানানোর পর, তার স্বাভাবিক লুক ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন অনুরাগীদের অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন