প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম প্রধান কারিগর। এই কারিগরদের অক্লান্ত পরিশ্রমের ফলে গড়ে উঠছে আমাদের বহুতল ভবন ও আধুনিক নগর। এ কারণে ভবিষ্যতে ঝুকিপূর্ণ এই পেশার শ্রমিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কাজ করবো’। বক্তৃতার মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এ তথ্য জানিয়েছেন। তিনি রাজশাহী জেলা কমিটির উদ্যোগে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) থেকে সংগঠনের কল্যাণ তহবিলের অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং একটি মর্যাদাপূর্ণ শ্রমবান্ধব সমাজ গঠনে কাজ করবো।
সোমবার (৩ আগস্ট) রাতে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক রিটন উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলা ক্লাব, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি, সড়ক নেটওয়ার্ক প্রশস্তকরণসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী এক বছরে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী হতে চাই। এ সময় রাসিক প্রশাসক শ্রমিকদের কল্যানে স্বাধ্যমত পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মৃত্যুজনিত কারণে ইনসাবের সদস্য এক শ্রমিক পরিবারকে সাড়ে ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে এবং নিয়মিত সহায়তার অংশ হিসেবে আরেক সদস্যকে ২০ হাজার টাকা অনুদান ইনসাবের কল্যাণ তহবিল থেকে দেওয়া হয়। এ তথ্যটিও এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাসিক জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ নবাব আলী সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও অর্থ সম্পাদক মোঃ মুকুল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনসাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন