প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিসরের পার্লামেন্ট সৌদি আরবকে সামরিক সহায়তা প্রদানের জন্য প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অনুরোধকে অনুমোদন করেছে।
সোমবার (২৬ অক্টোবর) পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।
একটি বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে সিসি দেশের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এর মধ্যে সেনা মোতায়েনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট সিসির অনুরোধে গত ১৮, ১৯ ও ২৬ অক্টোবর এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন এবং মিসর ও আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে আইনপ্রণেতারা আলোচনা করেন। এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।
মিসরের জাতীয় প্রতিরক্ষা পরিষদের ১৮ অক্টোবরের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এই অনুমোদন সামঞ্জস্যপূর্ণ বলেও পার্লামেন্ট জানিয়েছে।
তবে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সৌদি আরবে মিসরের সেনা মোতায়েনের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
সোমবার পার্লামেন্ট স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে তৃতীয় দফার রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতারা বসেন। এর আগে সিসির অনুরোধে গত সপ্তাহে আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই অনুমোদন দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে রাজধানী রিয়াদ এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন