প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৩:৫৯ এম || প্রকাশের তারিখঃ ৫ই আগস্ট, ২০২৬ইং; ০১:১০ পি.এম
হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) প্রতিষ্ঠানটির হলরুমে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুস সালাম, ইসরাত জাহান স্মৃতি, শফিকুল ইসলাম, ফররুখ আহমেদ, মশিউর রহমান, মফিজ উদ্দিন মাহফুজ, হেলাল উদ্দিন, স্বপন কুমার, নাজমুল ইসলাম ও নাসরিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইমাম হোসেন, খাইরুল ইসলাম, ফারজুল ইসলাম, রেজাউল করিম ফিরোজ, আল আমিনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা লালনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও ইতিহাস-সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"