প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাসটির নাম আরাফাত পরিবহন এবং এর নম্বর খুলনা-ব-১১৫। অগ্নিকাণ্ডের ফলে বাসটির পেছনের অংশ এবং কয়েকটি আসন পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে বাসটি বাসস্ট্যান্ডে পার্কিং অবস্থায় ছিল। এ সময় অন্য একটি বাসের হেলপাররা বাসটির পেছনের দিকের আসনে আগুন দেখতে পান। তাঁরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
ইউএনও আতাউর রাব্বি বলেন, "কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।" তিনি ধারণা করছেন, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন