প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল সাংবাদিক ফোরামের দুইজন পেশাদার সাংবাদিক পদোন্নতি পাওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ এবং বরিশালের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভিতে বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন, রাজনীতি, সামাজিক ও মানবিক বিষয় নিয়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে আসছেন। দায়িত্বশীল সংবাদ সংগ্রহ এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে শাহীন হাসান বরিশালের সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সূত্রমতে, শাহীন হাসান স্থানীয় দৈনিক পত্রিকা বরিশাল বার্তায় ২০০৬ সালে ওয়ার্ড প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেছিলেন। এরপর তিনি পর্যায়ক্রমে দৈনিক বাংলার বনে যুগ্ম বার্তা সম্পাদক, দৈনিক সত্য সংবাদে বার্তা সম্পাদক ও দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকায় দীর্ঘকাল দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় দৈনিক আমাদের সময় এবং মানবকণ্ঠেও বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি এবং বাংলাভিশনে বরিশাল প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি নাগরিক টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
অন্যদিকে, সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ) আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশালের বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে বরিশালে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন।
সাংবাদিক সাঈদ পান্থ বর্তমানে ‘চ্যানেল আই’র বরিশাল জেলা প্রতিনিধি, ইংরেজি দৈনিক দি ডেইলি ম্যাসেঞ্জারের ব্যুরো প্রধান এবং বরিশালের জনপ্রিয় দৈনিক আজকের বার্তা পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। সাঈদ পান্থ বরিশাল সাংবাদিক ফোরামের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনি ২০০৮ সালের শুরুর দিকে বরিশালের স্থানীয় দৈনিক শাহনামা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন।
তার কর্মজীবনে তিনি দৈনিক আজকের বার্তায় স্টাফ রিপোর্টার, দৈনিক দক্ষিণাঞ্চলে সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের পরিবর্তনের সিনিয়র রিপোর্টার, আঞ্চলিক অনলাইন পোর্টাল আমাদের বরিশাল ডটকম, নিউজ এজেন্সি ডিফারেন্স নিউজের জেলা প্রতিনিধি, দৈনিক সকাল বেলার ব্যুরো প্রধান, বাংলা পোস্টের ব্যুরো প্রধান এবং ২০১৩ সালে দৈনিক আলোকিত বাংলাদেশের বরিশাল ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
এছাড়াও তিনি ২০১৭ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টারের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে প্রাথমিক শিক্ষা প্রসারে রিপোর্টিংয়ের জন্য শিক্ষণ জার্নালিস্ট অ্যাওয়ার্ড, ২০১৫ সালে তামাক ও ধূমপান বিরোধী রিপোর্টিংয়ের জন্য ‘আবিষ্কার’ সম্মাননা পেয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ২০১৫ সাল থেকে রিপোর্ট ৭১ ডটকম নামে একটি সরকার অনুমোদিত জাতীয় অনলাইন পোর্টালের প্রকাশকের দায়িত্ব তিনি পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন সাঈদ পান্থ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন