প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরা জেলার একটি পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর ও হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ঘটনার সঙ্গে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের নাম জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত মাইক্রোস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মারধরের শিকার পুলিশ সদস্য মো. ইমরান হোসেন বর্তমানে মাগুরা জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাঈমুজ্জামান নয়ন ওই পুলিশ সদস্যের মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করছেন এবং চাবি নেওয়ার চেষ্টা করছেন। এক পর্যায়ে তাকে মারধর করতে দেখা যায় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়। এ সময় তিনি আরও কয়েকজনকে সেখানে ডাকতে দেখা যায়।
স্থানীয় সূত্র অনুযায়ী, এই ঘটনার সময় নয়নের সঙ্গে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনও উপস্থিত ছিলেন।
ঘটনাটি নিয়ে জেলা পুলিশের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থন্দার খাইরুল হাসান জানান, পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন