প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেলেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহাবুবুর রহমান লিটন, যিনি ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে যাচাই-বাছাইয়ের পর তাঁর প্রার্থীতা বাতিল হয়ে গিয়েছিল। তবে নির্বাচন কমিশনে আপিল করে তিনি সেই প্রার্থীতা পুনরুদ্ধার করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে কমিশন তাঁর মনোনয়নকে বৈধ ঘোষণা করে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ উপস্থিত ছিলেন। এর আগে, গত ৩ জানুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল জমা দেন ডাঃ মাহাবুবুর রহমান লিটন।
আপিল নিষ্পত্তির পর আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহাবুবুর রহমান লিটন বলেন, "উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।" তিনি আরও জানান, "র্দীদিন পর জনগণ তাদের ভোটধিকার প্রয়োগের মাধ্যমে গ্রহণযোগ্য প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।" নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন