প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুইডেনের সংসদ নির্বাচনে মধ্য-বামপন্থী বিরোধী জোট, ক্ষমতাসীন ডানপন্থী জোটকে অল্প ব্যবধানে পরাজিত করেছে। বুধবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি এই তথ্য প্রকাশ করেছে। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে এই ফলাফল সামনে এসেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা ৪৭ মিনিট পর্যন্ত দুই দলের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ২৬ হাজার ১৬৯টি। এখনও ১ শতাংশেরও কম নির্বাচনী এলাকার ভোট গণনা বাকি রয়েছে। তবে বিরোধী দলীয় নেতা এবং সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগদালেনা আন্দেরসনের নেতৃত্বাধীন দলগুলো ৩৪৯ আসনের পার্লামেন্টে ১৭৫টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশটির সরকার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
এসভিটি জানিয়েছে, ‘এই পর্যায়ে ফল পাল্টে যাওয়ার সম্ভাবনা এতটাই কম যে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই নির্বাচনে বিরোধীরাই সবচেয়ে বেশি আসন পাবে।’ অন্যদিকে, প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন ডানপন্থী ক্ষমতাসীন জোট ১৭৪টি আসন পাওয়ার আশা করছে। এই জোটে কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটস দলও অন্তর্ভুক্ত রয়েছে। সুইডেনের নির্বাচন কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য থেকে এই তথ্য জানা গেছে। বর্তমানে নির্বাচন কর্তৃপক্ষ দেশের ভেতর ও বিদেশ থেকে আসা দেরিতে আসা ব্যালটগুলো গণনা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত ভোট গণনা সম্পন্ন হতে আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন