প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃষ্টির কারণে শুধু চট্টগ্রাম বা ঢাকা নয়, ভারতে মুম্বাইও জলাবদ্ধ হয়ে পড়ে। বৃষ্টি হলেই বলিউডের তারকাদের থাকা এই শহরের রাস্তা ও সড়ক ডুবে যায়। বোম্বে হাইকোর্টের একটি বেঞ্চ জলাবদ্ধতাকে মুম্বাইয়ের নিয়তি হিসেবে মনে করে বলেন, এটি একটি মানবসৃষ্ট সঙ্কট, তাই কর্তৃপক্ষকে দোষ দেওয়ার কোন মানে নেই। গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণে রেকর্ড পরিমাণ জলাবদ্ধতা তৈরি হয়েছে মুম্বাইয়ের রাস্তা ও সড়কে, ফলে সেখানে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে এবং শহরটি যানজটে নাকাল হয়ে পড়েছে। এ অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি গৌতম আনখাদের একটি ডিভিশন বেঞ্চ বলেছেন, নাগরিকদের অসচেতনতা, অবৈধভাবে জমি দখল, ড্রেন বন্ধ এবং পাবলিক অবকাঠামোর অপব্যবহারই জলাবদ্ধতার এই সঙ্কটের কারণ। সম্প্রসারণ প্রকল্প সংক্রান্ত মামলার শুনানির সময় বোম্বে হাইকোর্ট এই মন্তব্য করে। হাইকোর্টের মতে, মানুষ নিজস্ব বর্জ্য দিয়ে ড্রেনগুলো আটকিয়ে রাখছে, রাসতাকে অবৈধভাবে পার্কিংয়ের জায়গায় পরিণত করছে এবং খাবারের স্টল দিয়ে ফুটপাত দখল করে রেখেছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঘুগে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, এমনকি হাইকোর্টের বাইরের ফুটপাতগুলোও অবৈধ দোকানে দখল হয়ে রয়েছে। তিনি বলেন, 'আমাদের স্বভাব হয়ে গেছে নিজেদের মাতৃভূমিকে লুণ্ঠন করা। বেআইনিভাবে জমি দখল করি আমরা, এবং যখন উচ্ছেদের নোটিশ আসে কেবল তখনই আইনের বইয়ের পাতা উল্টাই।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন