প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলার মধ্যে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রণালীটি অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি করেছে। সম্প্রতি, হরমুজ প্রণালী অতিক্রমের জন্য ওমান উপকূলঘেঁষা পথ ব্যবহার করা ট্যাংকারগুলোতে হামলা চালিয়েছে ইরান। এর মাধ্যমে জাহাজগুলোকে নিরাপদে চলাচলের জন্য নিজেদের জলসীমা ব্যবহার করতে বাধ্য করা এবং তার বিনিময়ে অর্থ দিতে চাপ দেওয়া হয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘শিশুহত্যাকারী মার্কিন বাহিনীর প্ররোচনা ও প্রলোভনে তিনটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালীর দক্ষিণে মাইন পাতা পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করছিল। তবে এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে গেলে বাকি দুটি দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যায়।’ যদিও, ঘটনাটি ঠিক কবে ঘটেছে, এ বিষয়ে বিবৃতিতে কোন স্পষ্ট উল্লেখ নেই। আইআরজিসি আরও বলেছে, ‘শক্তিশালী আইআরজিসি নৌবাহিনী আবারও জোর দিয়ে বলছে, হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিতে পড়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া যে কোনো জাহাজ এ পথ অতিক্রমের চেষ্টা করলে তারও একই পরিণতি হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন