প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, 'আমি আজ আমেরিকা-বিরোধী নই; আবার গতকালও আমি কারও সামনে নতজানু ছিলাম না।' তিনি এই মন্তব্যটি সোমবার ইতালির রেতে ৪ চ্যানেলের '১০ মিনিট' অনুষ্ঠানে ইতালি-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কথা বলার সময় করেছেন। মেলোনি বলেন, 'আমি এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে পশ্চিমারা ঐক্যবদ্ধ থাকলে আরও শক্তিশালী হয় এবং একটি ঐক্যবদ্ধ পশ্চিমা বিশ্বে ইতালি আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারে। আমি এই লক্ষ্যের জন্যই কাজ করেছি এবং কাজ করে যাচ্ছি। তবে এর পাশাপাশি, দৃঢ় সম্পর্ক সবসময় স্পষ্টবাদিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে এবং আমি একজন স্পষ্টভাষী মানুষ।'
তিনি উল্লেখ করেছেন যে একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক ভাল ছিল। মেলোনি ট্রাম্পের অভিষেকের সময় উপস্থিত ছিলেন এবং বিভিন্ন নীতির প্রশংসাও করেছেন। তবে, ইরানে মার্কিন আগ্রাসনের সময় ন্যাটোর সহায়তা না পাওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হন।
জি-৭ সম্মেলনের সময় ইতালির লা ৭ চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প মেলোনির ছবি তোলার জন্য মিনতির বিষয়টি উল্লেখ করেন এবং তিনি বলেন, 'মেলোনি আমার সাথে একটা ছবি তোলার জন্য বারবার মিনতি করেছিলেন। তিনি আমার সাথে ছবি তুলতে এতটাই মরিয়া ছিলেন যে আমি হয়তো ছবি তুলতামই না, কিন্তু তাঁর জন্য আমার মায়া লেগেছিল।'
এ মন্তব্যের পর মেলোনি কড়া প্রতিক্রিয়া দেখান এবং ট্রাম্পের কথাকে গালগল্প বলে উড়িয়ে দেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়াতে তার পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে মেলোনির ছবি তোলার বিষয়টি আবারও উল্লেখ করেন, যা উত্তেজনার মাত্রা বাড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন