প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিলিয়ান এমবাপ্পে ব্যক্তিগতভাবে অনেক পুরস্কার অর্জন করেছেন। তার নামের পাশে রয়েছে দলের জন্য সবচেয়ে সম্মানজনক পুরস্কার বিশ্বকাপও।
তবে ব্যালন ডি’অর নিয়ে তার মধ্যে একটি আক্ষেপ রয়ে গেছে।
এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডি’অর এমবাপ্পের হাতে আসেনি। তবে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার মনে করেন, এবার সেই অপেক্ষা শেষ হতে পারে। তিনি জানান, দারুণ কিছু করেছেন।
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। প্রথম দিন রিয়াল মাদ্রিদ ইন্টার মিলানের বিরুদ্ধে খেলবে। সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে তার ভাবনা তুলে ধরেন তিনি। ২৭ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার বলেন, ‘হ্যাঁ, ব্যালন ডি’অর জয়ের জন্য নিশ্চিতভাবেই বছরটা আমার হতে পারে।
তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি সাংবাদিকদের হাতে। বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার ফলে স্বাভাবিকভাবেই এই পুরস্কারের সঙ্গে আপনার নাম যুক্ত হয়ে যায়।
রিয়ালের হয়ে গত মৌসুমে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন এমবাপ্পে। কিন্তু লস ব্ল্যাংকোসদের হয়ে কোনো ট্রফি জিততে পারেননি তিনি। অন্যদিকে, ফ্রান্সের হয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেননি।
তবে ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন অসাধারণ।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের মালিক এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুটও জিতেছেন তিনি। এমন অসাধারণ পারফরম্যান্সের কথা স্মরণ করে সাবেক পিএসজির ফরোয়ার্ড বলেন, ‘ব্যালন ডি’অর ঘিরে আমাকে নিয়ে অনেকেই আলোচনা করছেন। অবশ্যই, বিশ্বফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে আমি ইতিহাস তৈরি করেছি। সেই হিসেবে এবার হয়তো দারুণ একটা সুযোগ আছে। তবে শেষ পর্যন্ত ভোটদাতারা তাদের পছন্দমতোই ভোট দেবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন