প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের সাবেক অধিনায়ক জাহানারা আলম আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসর নেননি। তিনি জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায়, জাতীয় দলে ফিরতে হলে তাকে ফিটনেস পরীক্ষা এবং ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে।
জাহানারা বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন প্রায় দুই বছর আগে। মানসিক স্বাস্থ্যের কারণে তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়ান। পরে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানে ক্লাব ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন।
গত বছরের ডিসেম্বরে, জাহানারা নিজের সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে আনেন। বর্তমানে তিনি নতুন বোর্ডের কাছে জাতীয় দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু ঢাকা পোস্টকে জানান, ‘সে অনেকদিন আগে বলেছিল ফিরতে চায়, বোর্ডকে জানিয়েছে। সে দেশের হয়ে আবার খেলতে চায়। এখন খেলতে হলে সাধারণত যেসব প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হবে। ঘরোয়াতে খেলতে হবে, ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর নিয়মিত পারফরম্যান্স করতে হবে। বাকিটা নির্বাচকদের ব্যাপার।’
জাহানারার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা তাকে ওয়েলকাম করব ফিরতে চাইলে। অনেকদিন যেহেতু আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাহানারা, সেই কারণে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়াতে পারফর্ম করতে হবে। তার স্কিল কেমন আছে দেখতে হবে, ভালো করলে বিবেচিত হবে।’
বিসিবি আসন্ন ঘরোয়া ক্রিকেটে জাহানারার অংশগ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেবে। এ প্রসঙ্গে সাজ্জাদ আহমেদ বলেন, ‘এ ছাড়া সামনে ঘরোয়া খেলা রয়েছে, দল তো ঠিক। বিসিবি দেখবে তাকে কোন দলে দেবে, তবে আগে তো তাকে ফিরতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন