প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে দুইটি কনসার্ট বাতিল করা হয়েছে এড শিরানের। প্রতিকূল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবার ফক্সবোরোর গিলেট স্টেডিয়ামে এই কনসার্ট দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ব্রিটিশ গায়ক এড শিরান চলমান যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে সেখানে গান পরিবেশন করবেন বলে আশা করা হয়েছিল।
গিলেট স্টেডিয়াম কর্তৃপক্ষ জানায়, বোস্টন ও নিউ ইংল্যান্ডজুড়ে সপ্তাহান্তে গুরুতর আবহাওয়ার সতর্কতা জারি থাকায় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কনসার্ট দুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, কর্মী এবং অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এলাকায় প্রবল বাতাসের সতর্কতা রোববার ভোর পর্যন্ত কার্যকর থাকবে। স্থানীয় কর্মকর্তারা বাসিন্দাদের প্রয়োজন ছাড়া গাড়িতে চলাচল কমানোর পরামর্শ দিয়েছেন।
কনসার্ট বাতিল হওয়ায় টিকিটের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে টিকিট কেনা দর্শকরা সেখান থেকেই অর্থ ফেরত পাবেন। আর টিকিটমাস্টারের মাধ্যমে কেনা টিকিটের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।
এদিকে, আবহাওয়ার কারণে কনসার্ট বাতিল হওয়ার আগে এড শিরান অন্য একটি বিতর্কেও আলোচনায় ছিলেন। তার যুক্তরাষ্ট্র সফরের সহশিল্পী ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। ম্যাকলমোর মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার পাশাপাশি গাজায় ‘গণহত্যা’ চলছে বলে মন্তব্য করেছিলেন। তার পরিবেশনার সময় গাজার বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়েছিল।
ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার বিষয়ে গিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটও ভূমিকা পালন করেন। ইহুদি ব্যবসায়ী রবার্ট ক্রাফট ম্যাকলমোরের বক্তব্যকে বিদ্বেষমূলক আখ্যা দিয়ে জানান, তাকে গিলেট স্টেডিয়ামে পরিবেশনের সুযোগ দেওয়া হবে না। ফলে এড শিরানের সফরটি আবহাওয়াজনিত সমস্যার পাশাপাশি ওই বিতর্কের কারণে গত সপ্তাহে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনায় ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন