প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাস এবার আইসিসির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। বৈশ্বিক ক্রিকেটের পরিধি এর মাধ্যমে আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। যদিও নতুন সদস্য হিসেবে যোগদান করলেও আইসিসির কড়া অবস্থান বজায় রয়েছে, বিশেষ করে বেশ কিছু পুরোনো সদস্য দেশের অভ্যন্তরীণ ঝামেলা নিয়ে।
ক্রিকেট কানাডা বর্তমানে আপাতত স্থগিত রয়েছে। কারণ, বোর্ডে শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতার অভাব রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে।
আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অবস্থার পর্যবেকণ করেছে। নতুন সংবিধান প্রণয়নের অগ্রগতির প্রশংসা করলেও আইসিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে, দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের আগে শ্রীলঙ্কার কোনো প্রতিনিধি আইসিসির বোর্ড সভায় অংশ নিতে পারবেন না।
ফ্রান্স ক্রিকেটকে আইসিসির সদস্যপদের শর্ত ও নীতিমালা লঙ্ঘনের কারণে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন