প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে দখলদার ইসরাইলের হামলা থামছে না। গত ২৪ ঘণ্টায় আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৪ জন আহত হয়েছেন। দীর্ঘস্থায়ী হামলা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে গাজায় মানবিক বিপর্যয় মারাত্মক আকার ধারণ করছে। আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখলদার ইসরাইলের হামলায় গাজায় মোট ১ হাজার ৫৩৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ৫ হাজার ৪৮৬ জন। একই সময়ে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৪১ জনের মৃতদেহ উদ্ধার করেছেন।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় দখলদার ইসরাইলের শুরু করা যুদ্ধের পর থেকে মোট ৭৪ হাজার ৪৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬০৪ জন। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছে এবং নিরাপত্তার কারণে সব এলাকায় উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন