প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। এতে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে জারি করা হয়।
নিয়োগপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ কার্যকর হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে চাকরি করবেন।
৪৫তম বিসিএস নিয়োগ প্রক্রিয়া ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শুরু হয়েছিল।
২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা হয়।
এরপর ২০২৫ সালের ৮ জুলাই থেকে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সবশেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) চূড়ান্ত ফলাফল প্রকাশ করে, যেখানে ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
চূড়ান্ত সুপারিশের ১০ মাসেরও বেশি সময় পর বুধবার চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশিত হলো।
দীর্ঘসূত্রিতার এই ছায়া ৪৬তম ও ৪৭তম বিসিএস প্রার্থীদের জীবনেও দীর্ঘ হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ১ হাজার ৪৫৭ প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছিল, যারা নিয়োগ গেজেটের অপেক্ষায় ২৩৫ দিন পার করেছেন।
অন্যদিকে এ বছরের ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, যেখানে ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সুপারিশ করা হয়। চার মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও সরকার এখনো গেজেট প্রকাশ করেনি।
তবে দীর্ঘসূত্রতা নতুন কোনো ঘটনা নয়।
৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছিল ২০২৩ সালের আগস্টে, আর নিয়োগের গেজেট প্রকাশিত হয় ২৩১ দিন পর, ২০২৪ সালের মার্চ মাসে।
৪৩তম বিসিএস-এর ক্ষেত্রে চূড়ান্ত সুপারিশ ছিল ২০২৩ সালের ডিসেম্বরে, কিন্তু প্রথম গেজেট প্রকাশে সময় লেগেছিল প্রায় ২৯৪ দিন, অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত।
৪৪তম বিসিএসের প্রক্রিয়া কিছুটা দ্রুত ছিল; ২০২৫ সালের নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিয়োগপত্র দেওয়া হয়েছিল।
এ ছাড়া, ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগ গেজেট হতে সময় লেগেছিল ২১৬ দিন।
অন্যদিকে, চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস (৪৮তম) পরীক্ষার ক্ষেত্রে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর গেজেট হতে সময় লেগেছিল প্রায় ১৩৩ দিন। আর শিক্ষকদের জন্য অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের নিয়োগ গেজেট প্রকাশিত হয় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন