প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলার চরফ্যাশনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক আইডি থেকে মুর্তজা আলী নামে জনৈক ব্যক্তি চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদককে জড়িয়ে একটি 'বিভ্রান্তকর' পোস্ট নিয়ে নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।
ওই পোস্টে, মুর্তজা আলী দাবি করেন যে বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে যে মামলায় জামিন নামঞ্জুর করা হয়েছে, তা তাঁর ইন্ধনে হয়েছে।
মোতাহার হোসেন আলমগীরের জামিন নামঞ্জুরের কেন্দ্রে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদারকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি করা হয়েছে। এই পোস্টটি চরফ্যাশন প্রেসক্লাবের সাংবাদিকদের নজরে আসলে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার বলেন, “আমার বিরুদ্ধে মুর্তজা আলী ফেসবুকে নৈতিকতার ভাষণ দিলেও, তাঁর বিরুদ্ধে অতীতে চরফ্যাশন উপজেলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট, চাঁদা আদায় এবং বিভিন্ন অনিয়মের একাধিক অভিযোগ আলোচনায় এসেছে।”
তিনি আরও বলেন, “আমার জানামতে এর মধ্যে এতিমখানা মোড় এলাকায় অবস্থিত আবুর দুটি ফ্যাক্টরি দখল, বিপুল পরিমাণ মালামাল লুটপাট, ব্যাংক চেকের মাধ্যমে অর্থ গ্রহণ এবং বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় অভিযোগ জনসমক্ষে এসেছে।”
কামাল গোলদার উল্লেখ করেন, “এসব অভিযোগের সত্যতা নির্ধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়। তবে, এমন অভিযোগের মুখোমুখি থাকা অবস্থায় অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো একদম দুঃখজনক।”
তিনি আরও জানান, “মানবিক, নীতিবান ও আদর্শবান নেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যখন সংসদ সদস্য নির্বাচিত হন, তখন চাঁদাবাজ মুর্তজা আলী উপলব্ধি করেন যে চরফ্যাশনে আগের মতো কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। এরপর তিনি ইতালিতে চলে যান। বর্তমানে বিদেশে অবস্থান করে আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করে যাচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়।”
তিনি স্পষ্টভাবে বলেন, “গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সম্মানহানির চেষ্টা একটি দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় কাজ। তাই আপনাকে এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচার থেকে অবিলম্বে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন