প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। এই দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে এসে একই স্থানে শেষ হয়। এরপর উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম। আলোচনা সভায় আরও বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদসহ অন্যান্য অতিথিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন