প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়া এলাকায় গাছ থেকে পেয়ারা পেরে দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে মাহাদী হাসান জিহাদ (১৪) নামের একজন কিশোরের বিরুদ্ধে। এই ঘটনাটির পর গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। এর আগে, বৃহস্পতিবার রাতে, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন।
অভিযুক্ত মাহাদী হাসান জিহাদ গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়া এলাকার অধিবাসী। জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা গজিয়াপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে তার বৃদ্ধা মা ও মেয়ে নিয়ে বসবাস করেন। অভিযুক্ত কিশোরের পরিবার প্রতিবেশী হওয়ার কারণে দুই বাড়ির লোকজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। গত রবিবার সকাল ১০টার দিকে, ঘরের ভেতরে বসে শিশুটি তার দাদীর সাথে ভাত খাচ্ছিল, তখন জিহাদ বাড়ির সামনে এসে শিশুটিকে পেয়ারা পেরে দেওয়ার কথা বলে ডেকে নেয়। পরে শিশুটির দাদি পেয়ারা গাছের নিচে তাদের দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে, পার্শ্ববর্তী এক বাড়ি থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে দাদী সেই ঘরে ঢুকতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা আটকে রয়েছে। কিছুক্ষণ পরে, জিহাদ ভুক্তভোগী শিশুটিকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসলে শিশুটি তার দাদীকে সমস্ত ঘটনার কথা খুলে বলে। ঘটনার পর জিহাদ পলিয়ে যায়।
অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়া কারণে, ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনে বিষয়টি নজরে আসলে তিনি থানা পুলিশকে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মামলাটি হয়েছে এবং শুক্রবার সকালে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে এনিয়ে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন