প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিন।
তিনি এ সময় জানান যে আগামী ২৮ জুন উপজেলার ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে একযোগে ৬-১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণও সভায় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন