প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে তিন দিনব্যাপী "মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ ২৬ অক্টোবর, রবিবার সকালে জেলা শহরের একটি মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ফেনীর জেলা প্রশাসক মাহবুবউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি *সিদ্দিক আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক, নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবউল করিম বলেন, "বর্তমান সময়ে গুজব ও অপতথ্য একটি বড় চ্যালেঞ্জ। সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার ও ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে হবে। পিআইবির এই প্রশিক্ষণ তরুণ সাংবাদিকদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এই প্রশিক্ষণ কর্মশালায় ফেনী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার তরুণ সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।
কর্মশালাটি ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে। এতে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি, এআই টুলসের ব্যবহার, ভুল তথ্য যাচাইকরণ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন