প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শঙ্খ এবং কাশর ঘণ্টার মুখরতা ভরিয়ে দিয়েছে। ঢাক বাজছে, ঢোল বাজছে। ভক্তদের উলুধ্বনি শোনা যাচ্ছে। রথে আরোহন করেছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।
এসবের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব নওগাঁয়। ৯ দিনব্যাপী আয়োজনে শিল্পিত হয়েছে শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটি।
মন্দির থেকে দিবাগত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় শুরু হয় এই রথযাত্রা। এতে সমাগম ঘটে হাজার হাজার নারী ও পুরুষের।
পুরনো মাঠ থেকে প্রথম টানের মধ্য দিয়ে শুরু হয়ে রথযাত্রা অবশেষে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এদিন বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় টান।
আগামী ২৪ জুলাই উল্টো টানের মাধ্যমে শেষ হবে এই ৯ দিনের রথযাত্রা উৎসব।
ধর্মীয় গ্রন্থের বর্ণনা মতে, পুণ্য তিথিতে প্রতিটি রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রার সঙ্গে নিজ মন্দির থেকে মাসির বাড়িতে গমন করেন। সপ্তাহখানেকের সেই বেড়াতে যাওয়ার উৎসব নামকরণ করা হয় রথযাত্রা।
হিন্দুশাস্ত্র অনুযায়ী রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। সেই অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা পালিত হচ্ছে। টানার সময় বাঁ পাশে একদল, ডান পাশে আরেকদল, সামনে একদল এবং পেছনের দিকে অন্য একদল থাকবে, আর শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছেন মাঝখানে।
এদিকে, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মন্দির এলাকার চারপাশে বসেছে গ্রামীণ মেলা। জেলার বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে এসেছেন। অন্যান্য ধর্মের অনুসারীরাও উৎসব উপভোগ করার জন্য উপস্থিত হয়েছেন।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, সহ-সভাপতি শিশির কুমার দাস, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুবল চন্দ্র মণ্ডল এবং পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন জানান, রথযাত্রার আগে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনার জন্য গীতা পাঠ করা হয়। দেশ স্বাধীনের আগে থেকেই সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসব হয়ে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন