প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মির্জা আব্বাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী কর্তৃক রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে এসেছেন।বুধবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপির ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।মির্জা আব্বাসের আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা তাঁকে শুভেচ্ছা জানাতে স্লোগান দেন।গত ১১ মার্চ রমজান মাসের ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই দিন রাতেই বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান সাবেক এই মন্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।এরপর এভারকেয়ার হাসপাতালে তাঁর মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে কিছুটা উন্নতির পর চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর পুনর্বাসনের জন্য চিকিৎসা ও থেরাপি দেওয়া হয়। সিঙ্গাপুরের চিকিৎসকরা মির্জা আব্বাসের সুস্থতাকে বিস্ময়কর বলে অভিহিত করেছিলেন মালয়েশিয়ায় নেওয়ার আগে।গত ১৬ মে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস। ওই দিন তিনি জানান, গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস এবং তিনি দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছেন। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। তবে তাঁর ফিজিওথেরাপি এখনও চলছে। নিউরোসংক্রান্ত বড় ধরনের জটিলতা তৈরি হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকরা নিয়মিত ফলোআপ ও ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন