প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলাধুলার সময় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। এই দুই শিশু চাচাতো ও জ্যাঠাতো ভাই-বোন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের মধ্যে রয়েছে আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ (২) এবং আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত (২)।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, পরিবারের অজান্তে খেলতে গিয়ে দুই শিশু বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবা থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন