প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য সভাপতি হিসেবে আলহাজ হারিসুল বারী রনি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণা বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত শুরা অধিবেশনে দেওয়া হয়। অনুষ্ঠানে শাখার ৮৪ জন শুরা সদস্য অংশগ্রহণ করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা ডা. আব্দুর রব মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সালাম।
শুরা অধিবেশনে শাখার সাংগঠনিক কার্যক্রমের মানোন্নয়ন, দাপ্তরিক কার্যক্রম এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত শুরা সদস্যদের প্রতিবেদন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
অধিবেশন শেষে প্রধান অতিথি ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হিসেবে জননেতা আলহাজ হারিসুল বারী রনি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ও পাঁচগাছী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ হাফেজ আব্দুল মমিন জেহাদী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি কে এম এম আবুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন