প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রোকেয়া আজিম সড়ক, টিভির মাঠসহ বিভিন্ন স্থানে অভিযান; মহানগরজুড়ে চলবে মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম
বরিশাল নগরীতে মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানাধীন রোকেয়া আজিম সড়ক, টিভির মাঠ, ভাটিখানা বাকলার মোড়, পান্থ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। অভিযানে কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের লক্ষ্য করে তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়।
বিএমপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
তবে অভিযানে কতজনকে আটক করা হয়েছে বা কী পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন