প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আইভী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর সহপাঠীরা।
রোববার দুপুরে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী আইভী হত্যার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও মর্মান্তিক। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কালাম শরীফের ঘরে আইভীকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, আইভীর মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং হত্যার পর তাঁর ব্যবহৃত একটি আইফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় আইভীর বাবা আসলাম শরীফ গত ১১ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
আইভী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তাঁর সহপাঠী ও স্বজনরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন