প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত, বৃহস্পতিবার (২০ আগস্ট) বঙ্গভবনে।
এদিকে, দীর্ঘ ৩৫ বছর পর আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপি জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রদত্ত ৩৪৩ ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।
নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন