প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতেও উদ্ধার করেছে। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতেও সংকট থেকে কেবল বিএনপিই দেশকে টেনে তুলতে পারবে এবং উদ্ধার করতে সক্ষম হবে।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক শৃঙ্খলা, দেশপ্রেম, উন্নয়ন ও উৎপাদনের যে শিক্ষা প্রদান করেছেন, তা ধারণ করেই বিএনপি কাজ করে যাচ্ছে। মরহুমা বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং বর্তমানে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে দলটি নতুন উদ্যমে এগিয়ে চলেছে।
গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগরের পুরাতন রেলস্টেশন চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দেশের চলমান অর্থনীতি ও উন্নয়ন বাজেট নিয়ে আমির খসরু বলেন, বিদ্যমান অর্থনৈতিক সংকটের মধ্যে এত বড় বাজেট দেওয়ার সাহস সবার থাকে না, যা বিএনপির বর্তমান নেতৃত্ব দেখিয়েছে। তিনি জানান, এই বাজেট সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। আগামী দিনের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তিনি জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জনগণ দেশনায়ক তারেক রহমান ও আমাদের সরকারকে ৫ বছরের পূর্ণ ম্যান্ডেট দিয়েছে। ইনশাআল্লাহ, এই মেয়াদের মধ্যেই দেশের সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, নগর কমিটির সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলমসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন