প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটি, ১৩ জুন: রাঙামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে শনিবার বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনফারেন্সে জেলার সকল বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. নুরেন খীসা, বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বন বিভাগের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।
কনফারেন্সে ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি বিষয়ক প্রক্রিয়া নিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপুল কুমার দে একটি তথ্যবহুল উপস্থাপনা দেন। এ সময় তিনি মাল্টিমিডিয়া স্লাইডের মাধ্যমে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুয়ায়ুন কবির ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে আইনগত বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। তিনি তদন্তে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বিচারিক কার্যক্রম, তদন্ত প্রক্রিয়া ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমাপনী বক্তব্যে সৈয়দ তফাজ্জল হাসান হিরক বিচারিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন