প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিলকে হারানোর স্মৃতিকে আবার জাগিয়ে তুলেছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা একরকম ছেলেখেলার মতো কুরাসাওকে হারিয়েছে এই ম্যাচে।
অন্যদিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করে একটি নতুন রেকর্ড গড়েছে কুরাসাও।
রোববার দিবাগত রাতে (১৪ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে কুরাসাওকে চাপের মধ্যে রাখে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে জার্মানির হয়ে ফেলিক্স মেচা প্রথম গোলটি করেন। কিন্তু ২১ মিনিটে কুরাসাওকে সমতায় ফিরিয়ে দেন কুরেসিয়ান ফুটবলার লিভানো কোমেনেনসিয়া। এটি বিশ্বকাপ ফুটবলে কুরাসাওয়ের প্রথম গোল।
৩৮তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। পরে জার্মানদের হয়ে গোলের বন্যায় যোগ হয় কাই হাভার্টজের ২টি গোল এবং জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ডেনিজ উনদাভের একটি করে গোল।
জার্মানি ফুটবল দল তাদের ইতিহাসে একাধিক ম্যাচে প্রতিপক্ষের জালে ৭টি বা তার অধিক গোল করার রেকর্ড গড়েছে। তবে ৭টি গোল করা এমন ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এবং বিখ্যাত ম্যাচ হলো ব্রাজিলের বিপক্ষে। ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল। এছাড়া ২০০২ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে দলটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন