প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একসময় বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন আনুশকা শর্মা। তবে বিয়ে এবং মাতৃত্বের পর তিনি অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গেছেন।
বর্তমানে স্বামী বিরাট কোহলি এবং দুটো সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই অধিকাংশ সময় কাটাচ্ছেন এই তারকা।
কিন্তু ব্যক্তিজীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বরাবরই স্পষ্টভাষী। তেমনভাবেই একটি পুরনো মন্তব্য বর্তমানে আবারও আলোচনায় এসেছে, যেখানে তিনি জানিয়েছিলেন, পুরুষদের কাছ থেকে উপহার পেলে তিনি অস্বস্তিতে পড়েন।
এক সাক্ষাৎকারে উপহার গ্রহণের বিষয়ে তাঁর অবস্থান ব্যাখ্যা করে আনুশকা বলেছিলেন, ‘একবার এক পুরুষ বন্ধু আমাকে অনেক উপহার পাঠান।
প্রথমে আমি বিরক্ত হই। আসলে আমি এগুলো পছন্দ করি না। আমাকে কেন কেউ উপহার দেবে? এই বিষয়ে আমার অবস্থান খুব স্পষ্ট। কোনো পুরুষ বন্ধুর সঙ্গে কোথাও গেলে, হয় আমি পুরো টাকা দেব, নয়তো তা দু’ভাগ হবে। আমি সেই উপহারটি পেয়ে প্রথমে দামটা যাচাই করি, তার পর তার থেকে বেশি দামের উপহার তাঁকে পাঠিয়ে দিচ্ছি।’
তিনি আরও জানান, এই বিষয়ে ব্যতিক্রম কেবল তাঁর স্বামী বিরাট কোহলি। স্বামীর কাছ থেকে উপহার গ্রহণে তাঁর কোন আপত্তি নেই, তবে অন্য পুরুষের কাছ থেকে উপহার নেওয়ার প্রচলন তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না।
বর্তমানে বছরের অধিকাংশ সময় লন্ডনেই থাকছেন আনুশকা এবং বিরাট। সন্তান জন্মের পর তিনি বড় পর্দায় খুব একটা দেখা দেননি।
তবে ক্যারিয়ারের সক্রিয় সময়ে অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্ট অবস্থান ও প্রতিবাদী মনোভাবের জন্য তিনি পরিচিত ছিলেন। সামাজিক অন্যায় কিংবা অসচেতন আচরণের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে কখনোই দ্বিধা করেননি এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ছিল আনুশকা শর্মার সর্বশেষ চলচ্চিত্র। এরপর থেকে তিনি নতুন কোন সিনেমায় অভিনয় করেননি। ফলে তিনি আবার কবে বড় পর্দায় ফিরবেন, অথবা অভিনয় থেকে দীর্ঘ বিরতিই বজায় রাখবেন—এই প্রশ্নের উত্তর এখনো অজানাই রয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন