প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এই সব আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ।”
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বিশেষ আলোচনা সভা ও ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। কেন্দ্রীয়ভাবে আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসন সরাসরি যুক্ত ছিল। ভিডিও কনফারেন্সে চাঁদপুর কেন্দ্র থেকে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি হৃদয়গ্রাহী পরিবেশে শিশুদের সাথে কুশল বিনিময় ও উপহার প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা প্রশাসন, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক অনুষ্ঠানে বলেন, শিশুদের সঠিক বিকাশ ও তাদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলাই বাংলাদেশ শিশু একাডেমির মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন যে, শিশু অধিকার রক্ষা এবং চাঁদপুরের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন