প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির বরকল উপজেলায় ঘটে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ওবায়দুল্লাহর মরদেহ তিন দিন পর কাপ্তাই হ্রদে ভেসে উঠেছে।
বুধবার (৩ জুন) বেলা ১২টার দিকে হ্রদের তীরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে দ্রুত খবর দেন। পরে পুলিশ এবং ছয়জন স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
জানা গেছে, গত ৩১ মে বিকেল আনুমানিক ৫টার দিকে বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে ৯ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা বাঙ্গালটিলার উদ্দেশে রওনা দেয়। পথে পানিতে ভাসমান একটি গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ওবায়দুল্লাহ নিখোঁজ হয়ে যান। পরদিন রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময়ের অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানের কাজ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।
তিনি গণমাধ্যমকে আরও জানান, ওই রাতের সময় ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদে তীব্র স্রোত প্রস্তুত ছিল এবং পানি ঘোলা থাকায় উদ্ধার অভিযান বিঘ্নিত হয়। ফলে রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো অভিযান স্থগিত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন