প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তালাশ বিডি নিউজে সংবাদ প্রকাশের পর বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের নেতৃত্বে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
থানাসূত্রে জানা গেছে, গত কয়েক দিনে একের পর এক মাদকের চালান জব্দ এবং মাদক কারবারিদের আটক করা হয়েছে। প্রতিদিনই মাদক ব্যবসায়ী, ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে প্রতিদিন ২ থেকে ৪ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, তালাশ বিডি নিউজে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকে বাকেরগঞ্জ থানা পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত রয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী সাজা প্রদান করা হচ্ছে।
পুলিশ ও প্রশাসনের ধারাবাহিক অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকবিরোধী অভিযান পরিচালনায় ওসি আদিল হোসেনের নেতৃত্বের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দাদের অনেকে।
এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক অভিযান নয়, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। তাঁদের মতে, এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হলে বাকেরগঞ্জে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পথ সুগম হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন