প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন সেন্টারে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে বিজনেস মিট, মতবিনিময় সভা ও র্যানফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া, র্যানফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন ইনোভারের ওয়াক্ত, আকিজ রিসোর্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার এনামুল হাসান, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীসহ চৌমুহনী এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও রিটেইলাররা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন