প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছয়নাী ইউথ ফাউন্ডেশন (Chhayani Youth Foundation) আয়োজন করে আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতা "Brain Charge-26" এ অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন সামিয়া সুলতানা এবং নীলিমা নিজাম। তারা দু'জনই নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী এবং NGC Art & Photography Club-এর কৃতী সদস্য।
ফটোগ্রাফি বিভাগের প্রথম স্থান অর্জন করেছেন ক্লাবটির ফাইন্যান্স সেক্রেটারি ও নোসক শিক্ষার্থী সামিয়া সুলতানা। একই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ক্লাবের জয়েন্ট ক্লাব ডেভেলপমেন্ট সেক্রেটারি ও নোসক শিক্ষার্থী নীলিমা নিজাম।
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে, ছয়ানি ইউথ ক্লাব আয়োজিত আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতায়, জেলার বিভিন্ন স্কুল ও কলেজের অসংখ্য প্রতিযোগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে একটি জমকালো আয়োজনের মাধ্যমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আবুল হাসনাত রিজভী মন্তব্য করেন, তাদের এই অনন্য অর্জন শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি আমাদের পুরো ক্লাবের জন্য এক গর্ব ও অনুপ্রেরণার বিষয়। এমন কৃতিত্ব পুরো কলেজের জন্যও সম্মানের। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতাতেও আমাদের সদস্যরা কলেজের জন্য এমন অসাধারণ অর্জন আনতে সক্ষম হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন