প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৪টি মামলা করেছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় চালিয়ে এসব মামলা করা হয়েছে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯১টি, লালবাগ বিভাগে ১৬০টি, মতিঝিল বিভাগে ২৮৪টি, ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৫৫২টি, তেজগাঁও বিভাগে ১৭৬টি, মিরপুর বিভাগে ২০২টি, উত্তরা বিভাগে ৪১৫টি এবং গুলশান বিভাগে ২২৪টি মামলা করা হয়েছে।
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা করা হয়েছে।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি জানান, নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন