প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান ও ইরানের মধ্যে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে শান্তির পথ খুঁজতে সহায়ক হতে পারে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মঙ্গলবার তেহরান সফর শেষে এই তথ্য জানান।
নাকভি নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করে। পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বৈঠকে সংঘাতের বিস্তার রোধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং দ্রুত সংঘাত বন্ধ করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাকভি বলেন, ইরানের প্রেসিডেন্ট তার সরকারের অবস্থান খোলাখুলিভাবে তুলে ধরেছেন।
বৈঠকে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও তিনি জানান। এর আগে সোমবার রয়টার্স জানায়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।
গত সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টায় কোনো দেশ কোনো ধরনের সহায়তা করলে তাদের অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হতে পারে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
এ পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনাকে চলমান সংঘাত কমানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন