প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ঘটে যাওয়া প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
নেপালের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) পাঠানো এক শোকবার্তায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এই সমবেদনা জানান।
শোকবার্তায় উল্লেখ করা হয়, নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যার ফলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ভেটেরিনারি অনুষদ গভীরভাবে মর্মাহত। এই দুর্যোগে নিহতদের পরিবারের সদস্য এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
এছাড়া শোকবার্তায় বলা হয়, বাকৃবির ভেটেরিনারি সায়েন্স অনুষদে উল্লেখযোগ্য সংখ্যক নেপালি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবারের একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। তাদের উপস্থিতি বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করেছে। নেপালের এই কঠিন সময়ে তাদের এবং দেশটির মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছে অনুষদ।
শোকবার্তায় নেপাল সরকারের পাশাপাশি উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সংস্থা, নিরাপত্তা বাহিনী, মানবিক সহায়তাকারী সংগঠন এবং উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে যুক্ত সকলকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগণের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শক্তি ও সান্ত্বনা এবং দুর্যোগে আক্রান্তদের নিরাপত্তা, দ্রুত পুনরুদ্ধার ও ঘুরে দাঁড়ানোর জন্য প্রার্থনা করা হয়।
এটি উল্লেখযোগ্য যে, ২৬ আগস্ট নেপালের চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। প্রাথমিক অনুসন্ধানে হিমবাহ ধস এবং বরফ-পাথরের ধস থেকে সৃষ্ট প্রবল স্রোতকে এই দুর্যোগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে এবং হতাহত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন