প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলে রাস্তার পাশে অবস্থিত তালগাছের সঙ্গে ধাক্কা লেগে রোকন হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টার সময় উপজেলার সদর ইউনিয়নের শশীধরপুর-স্বরূপপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রোকন হোসেন উপজেলার তারাগুনিয়া মধ্যপাড়া এলাকার শরিফুল ইসলামের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে রোকন নিজ বাড়ি থেকে অনটেস্ট নম্বরের একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল নিয়ে শশীধরপুরের দিকে যাচ্ছিলেন। তিনি যখন সড়কের একটি বাঁক ঘোরার চেষ্টা করেন, তখন দ্রুতগতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে থাকা একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা দেন। এই দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় রোকন নামের যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন