প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা আসিয়ান কাপের ম্যাচে লাওসকে বড় ব্যবধানে পরাজিত করেছে সহ-আয়োজক হংকং। লাওসকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে নিজেদের অবস্থানকে আরো সুসংহত করলো স্বাগতিকরা।
ভিয়েতনাম ডট ভিএনের প্রতিবেদনের ভিত্তিতে, হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই লাওসকে চেপে ধরে রেখেছিল স্বাগতিকরা। পুরো ম্যাচ জুড়ে ছিল হংকংয়ের একচেটিয়া আধিপত্য।
ম্যাচের ১২ মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। সান মিং হিমের অসাধারণ একটি গোলে লিড নেয় হংকং। এরপর ৩৩ মিনিটে এভারটন কামারগো ব্যবধান দ্বিগুণ করে প্রথমার্ধ শেষ করে।
দ্বিতীয়ার্ধেও লাওসকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ দেয়নি হংকংয়ের ফুটবলাররা। ৫৫ মিনিটে ডুদুর দুর্দান্ত এক হেডারে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দল। ম্যাচের যোগ করা সময়ে (৯০+১ মিনিটে) লাওসের বক্সে ফাউল হলে পেনাল্টি পায় হংকং। পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে লাওসের বড় পরাজয় নিশ্চিত করেন ম্যাট ওর।
এই জয়ের ফলে হংকং আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের অবস্থানকে আরো মজবুত করলো এবং ফাইনাল খেলার দৌড়ে এক ধাপ এগিয়ে গেল। প্রথম ম্যাচে ব্রুনাইয়ের বিপক্ষে জয় পেলেও, হংকংয়ের কাছে এই বিধ্বস্ত পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে লাওসের জন্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন