প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. নাসরুল্লাহ (৩০) নামের মসজিদের এক ইমামকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটক হওয়া নাসরুল্লাহ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তিনি মসজিদ সংলগ্ন তার বাসভবনে বসবাস করেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই মসজিদের ইমাম মাওলানা নাসরুল্লাহ স্থানীয় একটি হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রকে তার রুমে ডেকে নিয়ে যান। এরপর তিনি ওই ছাত্রকে চুমু খেয়ে বলাৎকারের চেষ্টা করেন।
পরে সন্ধ্যার দিকে ওই ছাত্র বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্ত নাসরুল্লাহকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ইমামকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে অভিযুক্ত ইমাম মাওলানা নাসরুল্লাহ চুমু দেওয়ার কথা স্বীকার করলেও তিনি বলাৎকারের অভিযোগ অস্বীকার করেন।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন