প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ‘কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশগ্রহণকারী বাংলাদেশি পুরুষ ও নারী কাবাডি দলের সদস্যদের আতিথেয়তা প্রদান করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এক সংবাদ বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য কামনা করে বিশেষ শুভকামনা জানান।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া আসরে বাংলাদেশের অংশগ্রহণ দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন