প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৪০ বছর বয়স পার করেছেন। জীবনে একাধিক সম্পর্কের মধ্যে জড়ালেও দক্ষিণী তারকা শ্রুতি হাসান এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। তিনি ব্যক্তিগত জীবন থেকে অভিনয়, সব বিষয়েই স্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করতে পছন্দ করেন। এবার বিয়ে নিয়ে তার ভাবনা প্রকাশ করলেন এই অভিনেত্রী।
সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শ্রুতি। সেখানে বিয়ের প্রসঙ্গও উঠে আসে। অভিনেত্রীর কাছে বিয়েটি কেবল কাগজে-কলমে একটি সম্পর্ক নয়, বরং এটি দুইজন মানুষের আত্মিক বন্ধন। তাই তিনি জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা আনুষ্ঠানিকতার চেয়ে পারস্পরিক ভালোবাসা ও সম্মানকে বেশি গুরুত্ব দেন।
শ্রুতি হাসান বলেন, "আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।"
অতীতে শ্রুতি সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকি বিয়ের কথাও ভাবা হয়েছিল। তবে বিয়ের আগে সেই সম্পর্ক ভেঙে যায়। যদিও এই অভিজ্ঞতা তার মনে বিয়ের প্রতি কোনো ভীতি তৈরি করেনি। বরং বিয়ের আয়োজন নিয়ে তার ভিন্ন ধরনের ভাবনা রয়েছে।
তিনি মনে করেন, বিয়েতে বিপুল অর্থ খরচ না করে সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা যেতে পারে।
অভিনেত্রীর কথায়, "এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সব সময় ভাবায়। বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে (অসহায়দের) দিন!"
মাতৃত্ব নিয়েও শ্রুতির ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানান, মাতৃত্বের বিষয়টি তার ভালো লাগে। তবে এটি পরিবার কিংবা সমাজের প্রত্যাশা পূরণের জন্য নয়, বরং নিজের ইচ্ছাতেই মা হতে চান তিনি।
বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রুতি। তার হাতে রয়েছে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা। তামিল সিনেমা ‘ট্রেন’-এর শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে, বর্তমানে প্রি-প্রডাকশনের কাজ চলছে। অন্যদিকে তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন