প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪০০ বোতল এসকাফ সিরাপ জব্দ করেছে।
এই ঘটনায় দুটি মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে ১০টায় গোদাগাড়ী থানার জৈটাবটতলা গ্রামে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি বস্তার ভেতর থেকে ৪০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ রুবেল হক (২৬) এবং একই থানার কমলাকান্তি রাণীহাটি গ্রামের মোঃ সুভান আলীর ছেলে মোঃ কামিরুল (২৫) নামে দুই মাদক কারবারী পালিয়ে যায়।
এই ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন