প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীকে (সা.) লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এবং তাদের যুবসংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর বংশালের নর্থ সাউথ রোডে কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণের ব্যবস্থাপনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। তিনি বলেন, "পবিত্র মক্কা-মদীনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু। এর ওপর হামলা মানে সমগ্র মুসলিম উম্মাহর ওপর আঘাত। আমরা ইয়েমেনের হুথিদের এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই।"
তিনি আরও উল্লেখ করেন, "মক্কা-মদীনার নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় সউদী সরকারের যেকোনো পদক্ষেপের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।" জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম বলেন, "ইরানের পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে আমরা মনে করি। এখন মক্কা-মদীনাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের নেতৃত্বে বাংলাদেশের মানুষ সব সময় সউদী আরবের পাশে থাকবে।"
মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় জমঈয়তের সহ-সভাপতি ও পুরান ঢাকার সমাজসেবক আলহাজ মুহাম্মদ আওলাদ হোসেন, সহ-সভাপতি শায়খ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, যুগ্ম সেক্রেটারি জেনারেল শায়খ ড. মুজাফফর বিন মহসিন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. আকমল হোসেন, কেন্দ্রীয় দাওয়াহ বিভাগের সহযোগী সেক্রেটারি শায়খ ইসহাক এরশাদ মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি শায়খ শামসুল হক শিবলী, উপদেষ্টা শায়খ হোসাইন বিন সোহরাব মাদানী ও শায়খ আবু হানিফ মাদানী।
এছাড়া জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খ আব্দুল্লাহিল হাদী, ঢাকা মহানগর দক্ষিণের শুব্বান বিষয়ক সেক্রেটারি হাফেজ ওয়াসিম উদ্দীন সজীব এবং ঢাকা মহানগর দক্ষিণ শুব্বানের সভাপতি শায়খ আল-আমীন মাদানীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন। একই দিনে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে জমঈয়তে আহলে হাদীস ও শুব্বানের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন