প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বোলারদের সম্মিলিত নৈপুণ্যে স্বাগতিকরা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে গুটিয়ে দিতে সক্ষম হয়েছে। এর ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭ রানের লিড অর্জন করেছে। এখন নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে।
বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২৭২ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে কিছুটা চাপে পড়লেও ত্যাগনারাইন চন্দরপলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ব্যক্তিগত ৫৬ রানে তাকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন শরিফুল ইসলাম।
এরপর রস্টন চেজ ও জাস্টিন গ্রিভসের ব্যাটে সফরকারীরা এগোতে থাকে। তবে বাংলাদেশের স্পিনাররা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করেন। নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ চাপে পড়ে।
দ্বিতীয় সেশনের শুরুতে বাংলাদেশের বোলাররা আরও আগ্রাসী হয়ে ওঠেন। সফরকারীরা দ্রুত উইকেট হারিয়ে বড় লিড নেয়ার সুযোগ হাতছাড়া করে। শেষ পর্যন্ত তাদের প্রথম ইনিংস ২৪৫ রানে থামে।
ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুড়িয়ে দেয়ার পেছনে নাঈম হাসানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ১০.৫ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়াও মিরাজ ও তাইজুল ২টি করে উইকেট লাভ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন